শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15688

sylhet

প্রকাশিত

১৬ মে ২০২৬ ১৬:০৭

সিলেট

সিলেটে একদিনে শতাধিক গাড়ির বিরুদ্ধে অ্যাকশন

প্রকাশ: ১৬ মে ২০২৬ ১৬:০৭

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক গত শুক্রবার ২৪ ঘণ্টার অভিযানে মোট ১০৭টি বিভিন্ন প্রকার যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ৬৮টি যানবাহন আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জানানো তথ্য অনুযায়ী, মামলা প্রদানকৃত ৩৯টি যানবাহনের মধ্যে প্রাইভেটকার ২টি, সিএনজি ৬টি, মোটরসাইকেল ২৪টি এবং অন্যান্য ৭টি যানবাহন রয়েছে।

অন্যদিকে আটককৃত ৬৮টি যানবাহনের মধ্যে বাস ১টি, ট্রাক ৪টি, প্রাইভেটকার ৪টি, সিএনজি ১০টি, মোটরসাইকেল ৪৫টি এবং অন্যান্য যানবাহন ৪টি রয়েছে।