শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15689

sylhet

প্রকাশিত

১৬ মে ২০২৬ ১৬:১০

সিলেট

সিলেটে কঠোর অভিযানে পুলিশ: অর্ধশতাধিক আ/টক

প্রকাশ: ১৬ মে ২০২৬ ১৬:১০

সিলেটে কঠোর অভিযানে নেমেছে পুলিশ। যার ধারাবাহিকতায় ৩২ ঘন্টায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এরমধ্যে শুক্রবার ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবির পৃথক পৃথক কার্যক্রমে নিয়মিত মামলা, ওয়ারেন্ট, মাদক, চোরাচালান উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ সময় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার তদন্তাধীন ও আসামি হিসেবে ৩ জনকে গ্রেফতার করা হয়। একই সময়ে ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৭০ বস্তায় মোট ২১০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ ছাড়া ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৪ জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, আজ শনিবার ৮ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশের পৃথক পৃথক কার্যক্রমে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়।

এই সময়ের অভিযানে নিয়মিত মামলার ৩ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামি এবং ৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ৭ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া সন্দেহজনক ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে এবং মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।