শিরোনাম
নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর করার পরিকল্পনা সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা সিলেটসহ দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস, ৭ জেলায় তাপপ্রবাহ বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নিউজিল্যান্ড: বাণিজ্যমন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ বিছনাকান্দি পাথর কোয়ারী পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার ৬ হাজার গাড়ি চালক নিবে দুবাই: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ালে শক্ত হাতে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ: ৫ দিন বৃষ্টি-বজ্রপাতের আভাস ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে: শ্রমমন্ত্রী রবিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

https://www.emjanews.com/

15711

sylhet

প্রকাশিত

১৭ মে ২০২৬ ১২:০৭

আপডেট

১৭ মে ২০২৬ ১৭:৫৬

সিলেট

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশ: ১৭ মে ২০২৬ ১২:০৭

হবিগঞ্জ জেলা শহরের ধুলিয়াখাল বাইপাস সড়কে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন হবিগঞ্জ জেলার সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার কাইয়ুম মিয়া (৫০) এবং তার পুত্র জাকির মিয়া (২৫)। শনিবার (১৬ মে) রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ধুলিয়াখাল বাইপাস এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কাইয়ুম মিয়া তার পুত্র জাকির মিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দূর থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। অন্ধকার ও মোটরসাইকেলের গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।