শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15712

sylhet

প্রকাশিত

১৭ মে ২০২৬ ১২:২৮

সিলেট

জালিয়াতির দায়ে ৩০ লাখ টাকার দন্ড নিয়ে ঘুরছিলেন তিনি: সিলেটে এসে ধরা

প্রকাশ: ১৭ মে ২০২৬ ১২:২৮

ঢাকায় দায়ের হওয়া চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে সিলেট থেকে আটক করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (১৬ মে) সন্ধ্যায় সিলেট জেলার শাহপরাণ (রঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় চেক জালিয়াতি সংক্রান্ত মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মৌলভীবাজার জেলার রাজনগর থানার ব্রাহ্মনগাঁও এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৫২) কে আটক করা হয়।

র‌্যাব জানায়, চেক জালিয়াতির মামলায় তার বিরুদ্ধে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছিল এবং এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আটকের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।