শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15713

sylhet

প্রকাশিত

১৭ মে ২০২৬ ১৪:০৪

আপডেট

১৭ মে ২০২৬ ১৮:২০

সিলেট

বিসিবির কাউন্সিলর হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশ: ১৭ মে ২০২৬ ১৪:০৪

আসন্ন নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ রবিবার (১৭ মে) আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি এর আগে বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহসভাপতি এবং সিলেট জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। সম্প্রতি তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনীত হয়েছেন।

এদিকে বিসিবির আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। বর্তমানে সংস্থাটি তামিম ইকবাল এর নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে পরিচালিত হচ্ছে।

বিসিবি নির্বাচন কমিশন ক্লাব, জেলা ও বিভাগ এই তিন ক্যাটাগরি থেকে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চেয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে, যেখানে আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, কাউন্সিলরদের তালিকার ভিত্তিতে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৮ মে আপত্তি গ্রহণ এবং ১৯ মে শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ এবং ২১ ও ২২ মে মনোনয়ন জমা নেওয়া হবে। ২৩ মে যাচাই-বাছাই শেষে তালিকা প্রকাশ করা হবে এবং ২৫ মে প্রার্থীতা প্রত্যাহারের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

ঈদুল আজহার বিরতির পর ১ জুন থেকে আবার নির্বাচনী কার্যক্রম শুরু হবে। ৭ জুন রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ এর মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। এরপর নির্বাচিত ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।