চার মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, শারীরিক অসুস্থতার কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এরপর তারা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
