শিরোনাম
বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা আরিফুল হক চৌধুরীর বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার শিশুদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা বেঁধে দিল মালয়েশিয়া সিলেটে ভিসা প্রতারক ইমন জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ এবার সিলেট রেল স্টেশনে ছিন্ন.মূল শিশু ধ.র্ষণের শি.কার ছেলেরা যুগ্মসচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর মা পড়ে ছিলেন প.চাগলা লা.শ হয়ে! মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: সিলেটে ডা. শফিকুর রহমান হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটের পর্যটন স্পটে বাড়ছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃ/ত্যু

https://www.emjanews.com/

16013

international

প্রকাশিত

০২ জুন ২০২৬ ১৫:৪০

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হা.মলা, নি.হত অন্তত ১১

প্রকাশ: ০২ জুন ২০২৬ ১৫:৪০

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিইভসহ বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

চার বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে, অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার তেল স্থাপনায় হামলা জোরদার করেছে। তবে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ উভয় পক্ষই অস্বীকার করে আসছে।

গত সপ্তাহে ক্রেমলিন সতর্ক করে জানিয়েছিল, তারা কিইভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘পরিকল্পিত হামলা’ চালাবে। রাশিয়া-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনার পর মস্কো এ হুঁশিয়ারি দেয়। যদিও ওই হামলার দায় অস্বীকার করেছে ইউক্রেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর কিইভের বিভিন্ন সুউচ্চ ভবনে বিস্ফোরণ ঘটে এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শহরটিতে রাতভর হামলায় অন্তত চারজন নিহত ও শিশুসহ ৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিইভের মেয়র ভিতালি ক্লিচকো।

তিনি জানান, একটি ২৪ তলা আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি নয়তলা আবাসিক ভবনেও আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে কিইভের সাবওয়ে স্টেশনগুলোতে ছুটে যান। এসময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা প্রতিহত করতে সক্রিয় ছিল এবং আকাশজুড়ে বিস্ফোরণের ঝলকানি দেখা যায়।

ভোর হওয়ার পরও রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রো অঞ্চলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সাতজন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেকজান্দার হানজা।

ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন এবং ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার অধিকাংশই কিইভকে লক্ষ্য করে ছোড়া হয়। বাহিনীটি জানিয়েছে, তারা ৪০টি ক্ষেপণাস্ত্র এবং ৬০২টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

বিমান বাহিনীর এক মুখপাত্র জানান, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ছিল ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার দাবি অনুযায়ী, এসব ক্ষেপণাস্ত্র শব্দের গতির প্রায় নয়গুণ বেগে উড়তে সক্ষম এবং এর পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দূরপাল্লার উচ্চ-নির্ভুলতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।