শিরোনাম
সাদাপাথর ভ্রমণ: পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল অধিদপ্তর সিলেটের একজনসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা ‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে জরিমানা: ওসমানীনগর ইউএনও আদ্‌-দ্বীন ভবন চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী বাজেটে হাওরাঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত: আজও ভারী বর্ষণের পূর্বাভাস এবার বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহাযুদ্ধ? সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি সিলেটে রাতের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

https://www.emjanews.com/

16093

law-justice

প্রকাশিত

০৪ জুন ২০২৬ ১৯:৫৮

আইন আদালত

শ্রীমঙ্গলে প্রশাসনের অভিযানে ১০ ট্রাক অবৈধ সিলিকা বালু জব্দ

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ১৯:৫৮

ছবি: সাজু মারছিয়াং

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এবং সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুটিয়াছড়া এলাকায় হেকিম মিয়ার মালিকানাধীন জমির পাশের একটি লেবুবাগান থেকে প্রায় ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে ওই এলাকায় পাকা রাস্তার মুখে স্টিলের গেইট স্থাপন করে বিশেষ কায়দায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন হেকিম মিয়া।

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও একই স্থানে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হলেও সংশ্লিষ্ট প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কোনো কার্যকর বা স্থায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বারবার পার পেয়ে পুনরায় বালু উত্তোলন শুরু করে তারা।

​অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় যারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

​এদিকে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় শুধু বালু জব্দ নয়, বরং অবৈধ বালু উত্তোলনের মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।