শিরোনাম
পে-স্কেল নিয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় কর্মচারীরা নম্বর নয়, গুরুত্ব পাবে মূল্যবোধ ও দক্ষতা; শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বই সিলেটসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃ ত্যু জামায়াত আমীরের বক্তব্যে বিএনপির ক্ষোভ উৎমাছড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি দিঘি-টিলা হারিয়ে পরিবেশ সংকটে সিলেট জামায়াত আমীরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া এমপি এমরানের 'সরকারের জন্মের ঠিক নেই' বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জামায়াত আমীরের  বিশ্বকাপের আগে বড় ধাক্কা, আইভরি কোস্টের কাছে হারল হট ফেভারিট ফ্রান্স

https://www.emjanews.com/

16106

international

প্রকাশিত

০৫ জুন ২০২৬ ০১:৪৪

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভায় স্থান পেলেন সাবেক গৃহপরিচারিকা

প্রকাশ: ০৫ জুন ২০২৬ ০১:৪৪

কলিতা মাজি ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সদ্য গঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন এক সময়ের গৃহপরিচারিকা কলিতা মাজি। তাঁকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তপশিলি সম্প্রদায়ের এই নারী দীর্ঘদিন ধরে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বর্ধমান জেলার আউসগ্রামের বাসিন্দা কলিতা মাজি নির্বাচনের আগে পর্যন্ত জীবিকা নির্বাহের জন্য একাধিক বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। এমনকি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরও তিনি দুটি বাড়িতে কাজ চালিয়ে যান। পরে বাড়ির মালিকেরা তাঁকে নির্বাচনী প্রচারে পূর্ণ সময় দেওয়ার পরামর্শ দিলে তিনি কাজ ছেড়ে দেন।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন কলিতা। তবে ২০২৬ সালের নির্বাচনে তিনি ঘুরে দাঁড়ান এবং প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন।

পারিবারিক জীবনে কলিতা মাজির স্বামী সুব্রত মাজি একজন প্লাম্বার। ২০০৬ সালে তাঁদের বিয়ে হয় এবং বর্তমানে এক ছেলে নিয়ে তাঁদের পরিবার। রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর পরিবার সব সময় সহযোগিতা করেছে। স্বামী ও শ্বশুর তাঁকে উৎসাহ দিয়ে বলেছেন, সংসারের দায়িত্ব তাঁরা সামলে নেবেন, তিনি যেন মানুষের জন্য কাজ করেন।

কলিতা জানিয়েছেন, তাঁর সবচেয়ে বড় আক্ষেপ হলো নির্বাচনে জয়ের আনন্দ তাঁর প্রয়াত শ্বশুর দেখে যেতে পারেননি। তবুও মানুষের সমর্থন ও ভালোবাসাকে তিনি নিজের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন।

মন্ত্রী হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কলিতা বলেন, “আমি কখনো ভাবিনি যে মন্ত্রিসভায় জায়গা পাব। এটি আমার জন্য বড় সম্মানের বিষয়। মানুষের কল্যাণে কাজ করা এবং বিশেষ করে নারী সমাজের অধিকার ও উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”

অন্যদিকে, এবারের নির্বাচনে বিজেপির হয়ে জয়ী হওয়া পাঁচজন চলচ্চিত্র তারকার কেউই মন্ত্রিসভায় স্থান পাননি। যদিও নির্বাচন-পরবর্তী সময়ে তাঁদের মধ্যে কয়েকজনকে মন্ত্রী করা হতে পারে বলে জোর আলোচনা ছিল।

বিজেপির টিকিটে জয়ী হওয়া তারকা প্রার্থীদের মধ্যে ছিলেন রুদ্রনীল ঘোষ, রুপা গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী এবং শর্বরী মুখার্জি। তবে শেষ পর্যন্ত দল রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতাদেরই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।