শিরোনাম
পে-স্কেল নিয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় কর্মচারীরা নম্বর নয়, গুরুত্ব পাবে মূল্যবোধ ও দক্ষতা; শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বই সিলেটসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃ ত্যু জামায়াত আমীরের বক্তব্যে বিএনপির ক্ষোভ উৎমাছড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি দিঘি-টিলা হারিয়ে পরিবেশ সংকটে সিলেট জামায়াত আমীরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া এমপি এমরানের 'সরকারের জন্মের ঠিক নেই' বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জামায়াত আমীরের  বিশ্বকাপের আগে বড় ধাক্কা, আইভরি কোস্টের কাছে হারল হট ফেভারিট ফ্রান্স

https://www.emjanews.com/

16123

weather

প্রকাশিত

০৫ জুন ২০২৬ ২০:২১

আবহাওয়া

সিলেটসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ০৫ জুন ২০২৬ ২০:২১

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৫ জুন) আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তাটি শুক্রবার বিকাল থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেট, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সম্ভাব্য ঝড়-বৃষ্টির সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন এবং জনসাধারণকে প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে।