https://www.emjanews.com/

16158

jobs

প্রকাশিত

০৬ জুন ২০২৬ ২৩:০০

চাকুরী

সরকারি ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ ২৩:০০

ছবি: সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদের সংখ্যা ৭২৫টি। আবেদন প্রক্রিয়া চলবে ২ জুলাই ২০২৬ পর্যন্ত।

নিয়োগপ্রাপ্তরা গ্রেড-১০ পদে নিয়োজিত হবেন। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, এর সঙ্গে প্রযোজ্য অন্যান্য সরকারি সুবিধা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানভিত্তিক পদসংখ্যা হলো—
রূপালী ব্যাংক পিএলসি: ৮০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১৬, বেসিক ব্যাংক: ১৩, বাংলাদেশ কৃষি ব্যাংক: ৪৭১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৪৭, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২২, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ২, কর্মসংস্থান ব্যাংক: ৭২ এবং প্রবাসীকল্যাণ ব্যাংক: ২টি।

আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এছাড়া এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল ২০২৬ তারিখে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিস্তারিত দেখতে ক্লিক করুন