https://www.emjanews.com/

16183

sylhet

প্রকাশিত

০৭ জুন ২০২৬ ২২:৪৭

সিলেট

হবিগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃ/ত্যু, আহ.ত ৪

প্রকাশ: ০৭ জুন ২০২৬ ২২:৪৭

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

রবিবার (৭ জুন) সন্ধ্যায় পৃথক পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়দর আলীর ছেলে সুজন মিয়া (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন রাহেলা বেগম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে রবিবার বিকেলে চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় বজ্রপাতে রিংকু দেবনাথ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় পিযুষ দেবনাথ (৩০) নামে অপর একজন আহত হন।

নিহত রিংকু দেবনাথ বাহুবল উপজেলার মিরপুরের চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে। তিনি বেড়াতে এসে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন।

জানা যায়, বিকেলে রিংকু দেবনাথ তার ভাগিনা পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে টিনের ঘরের চালায় উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে দুজনই ঘরের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অপরদিকে, একই দিন বিকেলে বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে ৪ জন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি মাঠে ফুটবল খেলা দেখার সময় হঠাৎ বজ্রপাত হলে তারা আহত হন।

আহতরা হলেন- একই গ্রামের সুজন (২০), সিয়াম (১৫), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

পরে গুরুতর আহত সুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে রাত সোয়া ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে আহত সিয়াম, হাফিজ উদ্দিন ও পারভেজ বাড়ী‌তে সুস্থ আ‌ছেন।