শিরোনাম
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি

https://www.emjanews.com/

16254

sports

প্রকাশিত

০৯ জুন ২০২৬ ২১:২৭

খেলাধুলা

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রকাশ: ০৯ জুন ২০২৬ ২১:২৭

ছবি: সংগৃহীত

অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটালো বাংলাদেশ। বৃষ্টি আইনে ৮৬ রানের দুর্দান্ত জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। একই সঙ্গে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।

মঙ্গলবার (৭ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৪ রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরে ব্যাট হাতে জ্বলে ওঠেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ক্যারিয়ারসেরা ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ এবং তানজিদ হাসান তামিম ৫৪ রান করে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন নাথান এলিস।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই বড় ধাক্কা খায় সফরকারীরা। ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন ওপেনার ম্যাথিউ শর্ট। এরপর দ্বিতীয় ওভারেই মোস্তাফিজুর রহমানের শিকার হন মার্নাস লাবুশেন। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

অধিনায়ক জশ ইংলিস ১৯ রান করে নাহিদ রানার শিকার হলে বিপদ আরও বাড়ে। এরপর কুপার কনোলি ৩৫ ও অ্যালেক্স ক্যারি ৪৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

এক পর্যায়ে ৪ উইকেটে ১২৮ রান থাকা অস্ট্রেলিয়া মাত্র ২৮ রানের ব্যবধানে আরও পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে। দলীয় ১৫৬ রানে ৯ উইকেট হারানোর পর শেষ উইকেটে ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পা কিছুটা প্রতিরোধ গড়েন।

গ্রিন ৬৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। তবে বৃষ্টির কারণে ৪২.২ ওভারের পর খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করা হয়। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৯ উইকেটে ১৯১ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেন নাহিদ রানা। তিনি চারটি উইকেট শিকার করেন। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে ২০০৫ সালে কার্ডিফে পাওয়া ঐতিহাসিক জয়ের পর প্রথমবারের মতো ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপের ছয়বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে দেশের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেল টাইগাররা।