শিরোনাম
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি

https://www.emjanews.com/

16394

sports

প্রকাশিত

১৪ জুন ২০২৬ ২০:১২

খেলাধুলা

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের উড়ন্ত সূচনা

প্রকাশ: ১৪ জুন ২০২৬ ২০:১২

ছবি: সংগৃহীত

জুহেইরিয়া ফেরদৌস জয়িতার ঝড়ো ফিফটি এবং শারমিন আক্তার সুপ্তার দায়িত্বশীল ব্যাটিংয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

প্রথমে ব্যাট করে অধিনায়ক বাবেট ডে লেডের দুর্দান্ত ফিফটির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে ৫ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন জুহেইরিয়া ফেরদৌস জয়িতা। ৯ রানে জীবন পাওয়া এই ডানহাতি ব্যাটার সুযোগটি কাজে লাগিয়ে নেদারল্যান্ডসের বোলারদের ওপর চড়াও হন। দিলারা আক্তারকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লেতেই দলের রানকে এগিয়ে নেন তিনি।

মাত্র ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কার সাহায্যে ৫০ রান করেন জুহেইরিয়া। একটি ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করার পরের বলেই আউট হলেও ততক্ষণে জয়ের ভিত গড়ে দেন তিনি।

তবে জুহেইরিয়ার বিদায়ের পর হঠাৎই ধস নামে বাংলাদেশের ইনিংসে। দলীয় ৬৭ রান থেকে ৮৫ রানের মধ্যে ৪ উইকেট হারায় টাইগ্রেসরা। এ সময় শূন্য রানে সাজঘরে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

চাপের মুহূর্তে হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার হিসেবে পরিচিত সুপ্তা ঠান্ডা মাথায় ইনিংস গড়ে তোলেন। ৩২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নিরাপদে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দলটি। পেসার মারুফা আক্তার ও ফারিহা তৃষ্ণা দ্রুত দুটি উইকেট তুলে নেন। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক বাবেট ডে লেড।

তার ফিফটিতে নেদারল্যান্ডস লড়াকু সংগ্রহ পেলেও শেষদিকে রান আউট হয়ে ফিরে যান তিনি। অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় স্কোর ১৩৯ রানেই থেমে যায়।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৩২ রানে ২ উইকেট নেন। ফারিহা তৃষ্ণা ৩১ রানে ১টি এবং রিতু মনি মাত্র ১৭ রান খরচায় ১টি উইকেট শিকার করেন। স্পিনাররাও নিয়ন্ত্রিত বোলিংয়ে ডাচদের বড় সংগ্রহ গড়তে দেননি।

এই জয়ের মাধ্যমে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের চতুর্থ জয় তুলে নিল বাংলাদেশ। আর সেই জয়ের নায়ক হয়ে থাকলেন জুহেইরিয়া ফেরদৌস জয়িতা ও শারমিন আক্তার সুপ্তা।