শিরোনাম
হযরত শাহজালাল (রহ:) মাজার কমিটিতে রাজনৈতিক পরিচয় নেই: বাণিজ্যমন্ত্রী গ্রামীণ সড়ক, হাসপাতাল ও মহাসড়ক: সিলেটে উন্নয়নের নতুন রূপরেখা জৈন্তাপুরে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস শ্রমমন্ত্রীর হজে ৫৫ বাংলাদেশির মৃ ত্যু, ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯ কৃষকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিলেন আরিফুল হক চৌধুরী ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে ভারী বৃষ্টির আভাস ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে অনন্য: খন্দকার মুক্তাদির শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত

https://www.emjanews.com/

16703

sylhet

প্রকাশিত

২৭ জুন ২০২৬ ১৮:৫৪

সিলেট

তাহিরপুরে বজ্রপাতে কয়লা শ্রমিকের মৃ ত্যু

প্রকাশ: ২৭ জুন ২০২৬ ১৮:৫৪

ছবি: নজির হোসেন আখঞ্জী।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সংসার হাওরে নৌকাভর্তি কয়লা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী (২৫) নামে এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কয়লা শ্রমিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

শনিবার (২৭ জুন) ভোর রাতে তাহিরপুর উপজেলার সংসার হাওরে এ আকষ্মিক মৃত্যুর ঘটনা ঘটে। 

জানা যায়, নজির হোসেন আখঞ্জী একজন কয়লা শ্রমিক। ভোররাতে নৌকা ভর্তি কয়লা নিয়ে সংসার হাওরের মধ্যদিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে হাওরে হঠাৎ বজ্রপাত হলে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় নজির নৌকার খোলা অংশে অবস্থান করছিলেন। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে থাকায় তারা প্রাণে রক্ষা পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান পরে এই বিষয়টি পুলিশকে অবহিত করেন।

তাহিরপুর থানার (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে।