শিরোনাম
হযরত শাহজালাল (রহ:) মাজার কমিটিতে রাজনৈতিক পরিচয় নেই: বাণিজ্যমন্ত্রী গ্রামীণ সড়ক, হাসপাতাল ও মহাসড়ক: সিলেটে উন্নয়নের নতুন রূপরেখা জৈন্তাপুরে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস শ্রমমন্ত্রীর হজে ৫৫ বাংলাদেশির মৃ ত্যু, ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯ কৃষকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিলেন আরিফুল হক চৌধুরী ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে ভারী বৃষ্টির আভাস ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে অনন্য: খন্দকার মুক্তাদির শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত

https://www.emjanews.com/

16700

sylhet

প্রকাশিত

২৭ জুন ২০২৬ ১৪:১৪

আপডেট

২৭ জুন ২০২৬ ১৪:১৫

সিলেট

হযরত শাহজালাল (রহ:) মাজার কমিটিতে রাজনৈতিক পরিচয় নেই: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৭ জুন ২০২৬ ১৪:১৪

আধ্যাত্মিক  রাজধানী সিলেটের  হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ব্যবস্থাপনা কমিটিতে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বলে সাফ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, কমিটির প্রতিটি সদস্যকে তাদের প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৬) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের যোগদান ও বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মাজার ব্যবস্থাপনা কমিটির গঠন নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

কমিটির সদস্যদের পরিচয় সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, তারা নিজ নিজ ক্ষেত্রে পেশাদার এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন। তিনি আরও যোগ করেন, 'সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে পদাধিকার বলে আমি এই কমিটির সঙ্গে যুক্ত হয়েছি। এখানে রাজনীতির চেয়ে সেবার মনোভাব ও প্রশাসনিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।'

বাণিজ্যমন্ত্রী মনে করেন, মাজারের পবিত্রতা রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে অরাজনৈতিক ও দক্ষ পরিচালনা কমিটির কোনো বিকল্প নেই। নবীন আইনজীবীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আইন পেশার মর্যাদা রক্ষায় তাদের নিরলস কাজ করার আহ্বান জানান।