শিরোনাম
গ্রামীণ সড়ক, হাসপাতাল ও মহাসড়ক: সিলেটে উন্নয়নের নতুন রূপরেখা জৈন্তাপুরে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস শ্রমমন্ত্রীর হজে ৫৫ বাংলাদেশির মৃ ত্যু, ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯ কৃষকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিলেন আরিফুল হক চৌধুরী ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে ভারী বৃষ্টির আভাস ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে অনন্য: খন্দকার মুক্তাদির শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত একদিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

https://www.emjanews.com/

16692

national

প্রকাশিত

২৬ জুন ২০২৬ ২০:৪৯

জাতীয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ ২০:৪৯

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রথমে দুই দেশের প্রতিনিধিদল পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতির মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, স্বাস্থ্যখাত, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি নির্বাচিত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখার আশ্বাস দেন এবং দেশের উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর এ সফরে মালয়েশিয়া ও চীন- উভয় দেশই তাকে আন্তরিক সম্মান ও উষ্ণ অভ্যর্থনা জানায়। সফরকালে মালয়েশিয়া ও চীনের সঙ্গে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম এবং জনগণের মধ্যে যোগাযোগ (পিপল-টু-পিপল কানেক্টিভিটি) জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও সংশ্লিষ্ট সরকারপ্রধানদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ, চীন ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।