শিরোনাম
গ্রামীণ সড়ক, হাসপাতাল ও মহাসড়ক: সিলেটে উন্নয়নের নতুন রূপরেখা জৈন্তাপুরে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস শ্রমমন্ত্রীর হজে ৫৫ বাংলাদেশির মৃ ত্যু, ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯ কৃষকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিলেন আরিফুল হক চৌধুরী ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে ভারী বৃষ্টির আভাস ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে অনন্য: খন্দকার মুক্তাদির শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত একদিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

https://www.emjanews.com/

16690

surplus

প্রকাশিত

২৬ জুন ২০২৬ ২০:২৪

আপডেট

২৬ জুন ২০২৬ ২০:২৫

অন্যান্য

সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯

প্রকাশ: ২৬ জুন ২০২৬ ২০:২৪

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স ছিল মাত্র ৯ মাস। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। একই সঙ্গে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে মৃতের সংখ্যা ৭৫ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

মারা যাওয়া শিশুটির নাম লাবিবা। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হুমায়ুন রশীদের মেয়ে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে বিভাগে উপসর্গ নিয়ে মোট ৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৭৫ জন।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে শুক্রবার (২৬ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও সন্দেহভাজন নতুন ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৬২ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৭৭ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা, কাশি, সর্দি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।