শিরোনাম
হযরত শাহজালাল (রহ:) মাজার কমিটিতে রাজনৈতিক পরিচয় নেই: বাণিজ্যমন্ত্রী গ্রামীণ সড়ক, হাসপাতাল ও মহাসড়ক: সিলেটে উন্নয়নের নতুন রূপরেখা জৈন্তাপুরে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস শ্রমমন্ত্রীর হজে ৫৫ বাংলাদেশির মৃ ত্যু, ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯ কৃষকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিলেন আরিফুল হক চৌধুরী ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে ভারী বৃষ্টির আভাস ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে অনন্য: খন্দকার মুক্তাদির শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত

https://www.emjanews.com/

16704

sylhet

প্রকাশিত

২৭ জুন ২০২৬ ১৯:০২

সিলেট

হবিগঞ্জের সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত

রাতের অন্ধকারে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা; বিজিবির তৎপরতায় জিরো লাইন থেকেই ফেরত

প্রকাশ: ২৭ জুন ২০২৬ ১৯:০২

ছবি: ইমজা নিউজ

হবিগঞ্জের তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশ-ইনের একটি প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে ৫৫ বিজিবি।

বিজিবির দাবি, রাতের অন্ধকারে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও তাদের তাৎক্ষণিক পদক্ষেপে তা ব্যর্থ হয়।

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা সিকিউরিটি লাইট বন্ধ রেখে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়।

বিজিবি জানায়, দায়িত্বরত টহলদল দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে পুশ-ইনের প্রচেষ্টা জিরো লাইনে প্রতিহত করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেন।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।