শিরোনাম
পরিচয় নিশ্চিত করতে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হযরত শাহজালাল (রহ:) মাজার কমিটিতে রাজনৈতিক পরিচয় নেই: বাণিজ্যমন্ত্রী গ্রামীণ সড়ক, হাসপাতাল ও মহাসড়ক: সিলেটে উন্নয়নের নতুন রূপরেখা জৈন্তাপুরে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস শ্রমমন্ত্রীর হজে ৫৫ বাংলাদেশির মৃ ত্যু, ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯ কৃষকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিলেন আরিফুল হক চৌধুরী ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে ভারী বৃষ্টির আভাস

https://www.emjanews.com/

16713

sylhet

প্রকাশিত

২৭ জুন ২০২৬ ২০:৩২

সিলেট

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

প্রকাশ: ২৭ জুন ২০২৬ ২০:৩২

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু পৌর কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়, বরং এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি পৌরবাসীকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।

পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এদিন বিভিন্ন সড়ক, ড্রেন, বাজার এলাকা ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর সহকারি প্রকৌশলী ববি মজুমদার জানান এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং নাগরিকদের সহযোগিতা নিশ্চিত করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে পৌর এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।