শিরোনাম
তিস্তা ইস্যুতে ভারতের উদ্বেগ নাকচ, সহযোগিতা বাড়াবে চীন যাদুকাটা নদীতে বালু লুটের মহোৎসব, ধ্বংসের মুখে সীমান্তের পর্যটন নদী সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা সিলেটকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব: বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার সিলেটে পৌঁছাবে কাতারে দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ সিলেটে উদ্ধার হওয়া ৬৮টি মোবাইল হস্তান্তর করল পুলিশ সিলেটে দেশের সবচেয়ে কম অপরাধ: আশার আলো দেখছে নগরবাসী জুলাই মাসে সিলেট নগরীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা সিলেটে বন্যার সতর্কতা জারি ৮ জেলায় তাপপ্রবাহ, সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস

https://www.emjanews.com/

16751

national

প্রকাশিত

২৯ জুন ২০২৬ ১৬:০৯

জাতীয়

দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড

প্রকাশ: ২৯ জুন ২০২৬ ১৬:০৯

বাংলাদেশি জনশক্তিকে দক্ষ ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সুইজারল্যান্ড তাদের কারিগরি সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখবে। আজ ২৮ জুন ২০২৬, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি এই আশ্বাস প্রদান করেন। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, নিরাপদ অভিবাসন এবং দক্ষ জনবল তৈরির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও প্রত্যাবর্তনকারীদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংকটকালীন সময়ে ফিরে আসা কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ সময় তিনি 'ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম' (OEP) আধুনিকায়নে সুইজারল্যান্ডের কারিগরি সহায়তার প্রশংসা করেন এবং প্ল্যাটফর্মটিকে আরও শক্তিশালী করতে একটি বিশেষায়িত মোবাইল অ্যাপ ও জব পোর্টাল চালুর ক্ষেত্রে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের বিষয়টি গুরুত্ব পায়। মন্ত্রী উল্লেখ করেন, সুইজারল্যান্ডের বৈশ্বিক সুখ্যাতি সম্পন্ন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বাংলাদেশের স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, কেয়ারগিভিং ও প্রকৌশল খাতের কর্মীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে বৃত্তির সুযোগ বাড়ানোরও আহ্বান জানান।

সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত লভ্যাংশের প্রশংসা করে বলেন, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা দীর্ঘমেয়াদে বেশি কার্যকর। তিনি আশ্বস্ত করেন যে, সুইজারল্যান্ড তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময় করে বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উক্ত বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব মোঃ মোখতার আহমেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার এবং সুইজারল্যান্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।