শিরোনাম
তিস্তা ইস্যুতে ভারতের উদ্বেগ নাকচ, সহযোগিতা বাড়াবে চীন যাদুকাটা নদীতে বালু লুটের মহোৎসব, ধ্বংসের মুখে সীমান্তের পর্যটন নদী সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা সিলেটকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব: বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার সিলেটে পৌঁছাবে কাতারে দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ সিলেটে উদ্ধার হওয়া ৬৮টি মোবাইল হস্তান্তর করল পুলিশ সিলেটে দেশের সবচেয়ে কম অপরাধ: আশার আলো দেখছে নগরবাসী জুলাই মাসে সিলেট নগরীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা সিলেটে বন্যার সতর্কতা জারি ৮ জেলায় তাপপ্রবাহ, সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস

https://www.emjanews.com/

16762

sylhet

প্রকাশিত

২৯ জুন ২০২৬ ১৯:৫৬

সিলেট

সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

প্রকাশ: ২৯ জুন ২০২৬ ১৯:৫৬

ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারি বৃষ্টিপাতের প্রভাবে সিলেট অঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সিলেটের নদ-নদীগুলো সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। এতে জেলার নিম্নাঞ্চলে প্লাবন পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি নতুন করে কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদী এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেলেও কুশিয়ারার পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিন উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন সিলেট বিভাগ এবং ভারতের মেঘালয়, আসাম ও পার্শ্ববর্তী উজান এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সুরমা-কুশিয়ারাসহ জেলার নদ-নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে প্লাবন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।