ছবি: মো. আমিনুল ইসলাম।
সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে জেলার দিরাই সার্কেল অফিসে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে রোববার (২৮ জুন) ওসি মো. আমিনুল ইসলামকে বদলিপূর্বক দিরাই সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, জনস্বার্থে তাহিরপুর থানার ওসিকে বদলি করা হয়েছে। দ্রুত পুলিশ সুপারের কার্যালয় থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদানের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৮ ডিসেম্বর মো. আমিনুল ইসলাম তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
