শিরোনাম
সিলেটসহ সারাদেশে বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪ বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা বন্ধ, কারণ জানাল যুক্তরাষ্ট্র অবশেষে জৈন্তেশ্বরী মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা শাহজালাল মাজারের দানবাক্সে ধ/র্ষণ, খু/নের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬৫ জন গ্রেফ/তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা আজ সিলেটে কালকের এইচএসসি পরীক্ষা যথাসময়ে সিলেটে কুশিয়ারা-সুরমার পানি বৃদ্ধি, দুই পয়েন্টে বিপৎসীমা অতিক্রম

https://www.emjanews.com/

17044

surplus

প্রকাশিত

১১ জুলাই ২০২৬ ২০:৪৫

অন্যান্য

মালয়েশিয়ায় কারখানার বয়লারে আগুন, বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ২০:৪৫

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাপার এলাকায় একটি ইস্পাত প্রক্রিয়াজাতকরণ কারখানার বয়লারে আগুন লেগে দগ্ধ হয়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে কাম্পুং তোক মুদা এলাকার কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের অপারেশনসের সহকারী পরিচালক আশরুল রিয়েজাল আসবার জানান, সকাল ৮টা ১৮ মিনিটে জরুরি ফোনকল পাওয়ার পর কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে একটি দমকল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, প্রায় ২০ ফুট × ২০ ফুট আয়তনের একটি বয়লারে আগুন লাগে। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে দগ্ধ হয়ে কারখানাটিতে কর্মরত ৩০ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের শরীরের প্রায় সব অংশ পুড়ে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

দমকল বিভাগের তথ্যমতে, ঘটনাস্থলটি কাপার ফায়ার স্টেশন থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে জালান জানাকুয়াসা, কাম্পুং তোক মুদা এলাকায় অবস্থিত। উদ্ধার অভিযানে একটি ফায়ার ইঞ্জিন ও সাতজন দমকলকর্মী অংশ নেন।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।