শিরোনাম
সিলেটসহ সারাদেশে বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪ বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা বন্ধ, কারণ জানাল যুক্তরাষ্ট্র অবশেষে জৈন্তেশ্বরী মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা শাহজালাল মাজারের দানবাক্সে ধ/র্ষণ, খু/নের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬৫ জন গ্রেফ/তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা আজ সিলেটে কালকের এইচএসসি পরীক্ষা যথাসময়ে সিলেটে কুশিয়ারা-সুরমার পানি বৃদ্ধি, দুই পয়েন্টে বিপৎসীমা অতিক্রম

https://www.emjanews.com/

17047

surplus

প্রকাশিত

১১ জুলাই ২০২৬ ২১:৩৭

অন্যান্য

সিলেটে সিমের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ২১:৩৭

ছবি: সংগৃহীত

সিম কোম্পানিগুলোর প্যাকেজের মূল্যবৃদ্ধি এবং মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত মিনিট, ইন্টারনেট ডাটা ও অন্যান্য সুবিধা বাতিলের প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার (সিপ্রকস) যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া মশাল মিছিলটি জিন্দাবাজার, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মেয়াদ শেষ হওয়ার অজুহাতে মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের কেনা অব্যবহৃত মিনিট, ইন্টারনেট ডাটা, এসএমএস ও অন্যান্য সুবিধা বাতিল করে দিচ্ছে, যা গ্রাহকদের স্বার্থবিরোধী।

তারা বলেন, দেশে প্রায় ১২ কোটি সিম ব্যবহারকারীর টাকায় কেনা সেবা মেয়াদের অজুহাতে কেটে নেওয়া গ্রহণযোগ্য নয়।

বক্তারা সিমের প্যাকেজের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধ এবং মিনিট-ডাটা ও অন্যান্য সুবিধার মেয়াদ তুলে দিয়ে মেয়াদবিহীন সেবা চালুর দাবি জানান। অন্যথায় আগামী ১০ আগস্ট সিলেট নগরের চৌহাট্টা বিজয় চত্বরে গণজমায়েত ও সমাবেশের ঘোষণা দেন তারা।

আলোচনা সভায় হিজড়া ও ভিক্ষুকদের নামে চাঁদাবাজি, প্রকাশ্যে মাদক সেবন এবং সিলেট মহানগরের বিভিন্ন স্থানে অবৈধ গাড়ি পার্কিং নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে আগামী ১৪ জুলাই সমাজকল্যাণ মন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

কর্মসূচিতে প্রায় শতাধিক নাগরিক অংশ নেন বলে আয়োজকদের দাবি।