শিরোনাম
ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ

https://www.emjanews.com/

17250

sports

প্রকাশিত

২১ জুলাই ২০২৬ ২০:১১

খেলাধুলা

ফুটবল মাঠের তারকা এবার ক্রীড়া প্রশাসনের নেতৃত্বে

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ ২০:১১

ছবি: ইমজা নিউজ

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক (ক্রীড়া) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবল দলের তারকা অ্যাটাকিং মিডফিল্ডার জাহেদ পারভেজ চৌধুরী।

গেলো রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বনী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এক বছরের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশের ফুটবলে দীর্ঘদিনের সফল ক্যারিয়ার রয়েছে জাহেদ পারভেজ চৌধুরীর। ১৯৯৭ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করার পর ২০০১ সালে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। এরপর তিনি আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং চট্টগ্রাম আবাহনীসহ দেশের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলেছেন।

২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ঢাকা আবাহনীর জার্সিতে তার পারফরম্যান্স ছিল সবচেয়ে উজ্জ্বল। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রাসেল, শেখ জামাল এবং সর্বশেষ ২০২০-২১ মৌসুমে চট্টগ্রাম আবাহনীর হয়ে মাঠে নামেন তিনি।

জাতীয় দলের হয়েও ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ার। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ২০০৬ সালের এসএ গেমসে বাংলাদেশের ঐতিহাসিক স্বর্ণপদকজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০০৮ সালের ইন্দো-বাংলা গেমসেও স্বর্ণপদকজয়ী বাংলাদেশ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নবনিযুক্ত পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন মাঠে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই। বিশেষ করে তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও কার্যকর পরিবেশ তৈরি, প্রতিভা বিকাশ এবং ক্রীড়া প্রশাসনে গতিশীলতা আনতে সর্বোচ্চ চেষ্টা করব।’

সরকার ও জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা অনুসরণ করে দেশের ক্রীড়াকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তিনি।

দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হিসেবে দেশের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা।