কানাডার মন্ট্রিয়লে বিপুল আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এনআরবি এলায়ান্স কানাডার উদ্যোগে একটি বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটির প্রতিনিধিরা। পাশাপাশি এনআরবি এলায়ান্স ইউকের কো-অর্ডিনেটর তোফায়েল বাসিত তপুসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। তারা কানাডার নেতৃবৃন্দদের এনআরবি এলায়ান্সের সঙ্গে যুক্ত করা এবং সংগঠনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে উল্লেখ করা হয়।

এনআরবি এলায়ান্স কানাডা শাখার উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন- মোহাম্মদ জাকির আলী (জাকির সাদিক), জুবের আহমদ, মামুন রশিদ, আনোয়ার খান লুইস, ফজলুর রহমান আছাদ, সেলিম আহমদ, হাফেজ মোহাম্মদ হাসনাত আলী, জুনেদ আহমদ, আফতাব আহমদ, সৈয়দ লোকমান উদ্দিন, কামাল উদ্দিন, এমরান চৌধুরী সোহাগ, রহমত আহমেদ, সৈয়দ গোফরানীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাডা বিএনপি (পূর্ব)-এর সাধারণ সম্পাদক নবী হোসেন, সহ-সভাপতি আবুল বাশার মানিক ও মাহমুদুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিম আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আইয়ুব প্রবাসী, শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া কুইবেক বিএনপির সভাপতি শাহজাহান শামীম এবং মন্ট্রিয়ল সিটি বিএনপির সভাপতি মামুন রশিদও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, কানাডা বিএনপি (পূর্ব)-এর সভাপতি এজাজ আক্তার তৌফিক, সিনিয়র সহ-সভাপতি মারিফুর রহমান মারিফ এবং প্রবীণ নেতা ক্যাপ্টেন মারুফ রাজু পারিবারিক ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। তারা এনআরবি এলায়ান্স কানাডা শাখার এমন একটি সফল আয়োজনের প্রশংসা করেন।
