https://www.emjanews.com/

17437

sylhet

প্রকাশিত

২৯ জুলাই ২০২৬ ১২:১৬

আপডেট

২৯ জুলাই ২০২৬ ১৫:৩৩

সিলেট

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, এনসিপি-বিএনপি-ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ১২:১৬

ছবি: সংগৃহীত

এনসিপি, হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, জনসভা, মাইকিং, স্লোগান ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে; এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তবে হবিগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কাউকে মাঠে দেখা যায়নি। এছাড়া এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টার দিকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জের বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করবেন।

তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শহরে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির সমাবেশ শেষে থানা মোড় এলাকায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও জেলা সদস্য সচিব মাহবুব চৌধুরী মুবিন রয়েছেন।

সংঘর্ষের জন্য এনসিপি ছাত্রদলকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল। পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।