শিরোনাম
সিলেটে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝড়ের আভাস পাশে দাঁড়ানো সাংবাদিক ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞ বিউটি পাল সিলেটবাসীর স্বপ্ন পূরণে ওসমানীতে ফিরছে বিদেশি এয়ারলাইন্স পরিবেশ রক্ষায় জাফলং-ডাউকি নদীতে নতুন বিধিনিষেধ জারি চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শিক্ষার্থীদের দক্ষতা নিশ্চিতে নতুন মূল্যায়ন কাঠামো হচ্ছে: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার অর্ধশতাধিক সিলেটের সাবেক ২ ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সিলেটের সাবেক এডিসি এ জেড এম নুরুল হক বাধ্যতামূলক অবসরে ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচন: ৩২ কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন

https://www.emjanews.com/

17419

politics

প্রকাশিত

২৮ জুলাই ২০২৬ ১৮:৫৫

রাজনীতি

হবিগঞ্জে এনসিপির পদযাত্রা, আজমিরীগঞ্জের জনসভায় বিএনপির সমালোচনা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১৮:৫৫

ছবি: ইমজা নিউজ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দলটির উদ্যোগে একটি পদযাত্রা বের করা হয়। এতে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পদযাত্রা শেষে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় নেতারা বক্তব্য দেন।

বক্তারা বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগ তোলেন। পাশাপাশি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনামূলক বক্তব্য দেন।

এনসিপি নেতারা অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জনগণের সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং এ বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

এদিকে, বিকেল ৫টায় হবিগঞ্জ শহরে এনসিপির উদ্যোগে আরও একটি পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানা গেছে।