শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

17466

sylhet

প্রকাশিত

০১ আগস্ট ২০২৬ ১৬:৩৮

আপডেট

০১ আগস্ট ২০২৬ ১৬:৪৫

সিলেট

৪৩ বছরে জগন্নাথপুর প্রেসক্লাব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ১৬:৩৮

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মধুসূদন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ ও পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও আমৃত্যু সভাপতি প্রয়াত শংকর রায়কে (মরণোত্তর) সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, ৪৩ বছর ধরে জগন্নাথপুর প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রেখে আসছে। একই সঙ্গে অপসাংবাদিকতা ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে মূলধারার সাংবাদিকতাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

ইমজা/কেএম