শিরোনাম
২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন নিয়েছেন জামায়াত নেতা! থামেনি সিলেটের পাথর লুট, সিন্ডিকেটের দখলে নদী-খনি জাফলংয়ে রেল, তামাবিলে চার লেন: অগ্রগতির ঘোষণা মন্ত্রীর সিলেটের তিনজনসহ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, দেশে ফিরলেন সিলেটের ৩ নাগরিকসহ ২৩ বাংলাদেশি ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা নি/খোঁজ নিয়ে ধোঁয়াশা: গাফিলতি নেই দাবি কর্তৃপক্ষের ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা ৩ সপ্তাহ ধরে নিখোঁজ: কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন পরিবারের সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি: একজনের ম/রদেহ উদ্ধার, নি/খোঁ/জ ৩ জৈন্তাপুরে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে এমন কিছুই ঘটেনি সিলেটে দিনভর তারেক রহমানকে ঘিরে এনসিপির কড়া সমালোচনা, ‘ সমালোচনা থেকে পিছপা হব না’

https://www.emjanews.com/

17487

surplus

প্রকাশিত

০১ আগস্ট ২০২৬ ২৩:৫৩

অন্যান্য

দেশ যুব সংগঠনের আয়োজনে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ  

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ২৩:৫৩

ছবি: সংগৃহীত

ইলেকট্রনিক্স মিডিয়া (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এনটিভি-এর সিনিয়র ক্যামেরাপার্সন আনিস রহমান বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবশক্তি গড়ে তুলতে কাজ করছে দেশ যুব সংগঠন। সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সিলেটের সুপরিচিত এ সংগঠনটি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবশক্তি গড়ে তোলার পাশাপাশি সমাজ সচেতনতায় যুবসমাজকে উদ্বুদ্ধ করছে সংগঠনটি। দীর্ঘদিন ধরে মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, সমাজসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক কর্মী তৈরি এবং ধর্ষণ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী নাটক মঞ্চায়নের মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী করতে কাজ করে যাচ্ছে দেশ যুব সংগঠন, সিলেট।

শনিবার বিকেল ৫টায় সিলেট নজরুল একাডেমির হলরুমে দুই দিনব্যাপী ‘মা ও শিশুর যত্ন’ এবং ‘গর্ভকালীন মায়ের পরিচর্যা’ বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশ যুব সংগঠনের সভাপতি মো. কামালের সভাপতিত্বে এবং মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী শিক্ষিকা রুনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দেশ যুব সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

প্রধান বক্তা ছিলেন সাপ্তাহিক আলোর অন্বেষণ পত্রিকার প্রধান সম্পাদক কবি সাজন আহমদ সাজু।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ এম হাফিজ এবং সংগঠনের সদস্য তনুশ্রী সেন মুন।

শুভেচ্ছা বক্তব্য দেন প্রশিক্ষণার্থী রোকসানা, ফারজানা আক্তার রিয়া, মোশাররফ হোসেন, পঙ্কজ, শান্ত, বন্যা, রায়হান ও মিঠু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজিম আহমদ এবং গীতা পাঠ করেন সংগঠনের সদস্য ও নৃত্য প্রশিক্ষক জ্যোতি বিশ্বাস তুষ্টি।