https://www.emjanews.com/

17516

sylhet

প্রকাশিত

০৩ আগস্ট ২০২৬ ১১:৪৯

আপডেট

০৩ আগস্ট ২০২৬ ১৫:১৮

সিলেট

সিলেটে থামছে না হামের থাবা, প্রাণ গেল আরও দুই শিশুর

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ১১:৪৯

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ও বাকি সবাই শিশু। যাদের ৪০ জনের বাড়ি সিলেটে, সুনামগঞ্জের ৫১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১২ জন।

এদিকে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৫৪ জন রোগী।

সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করছে। গত কয়েক সপ্তাহের তুলনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

বিশেষজ্ঞদের বলছেন, উপসর্গ দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই অনেক রোগীর শারীরিক অবস্থা জটিল হয়ে উঠছে। তাই জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই অসচেতনতা ও কুসংস্কারের কারণে টিকার বাইরে ছিল। এছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলে স্বাস্থ্যসেবা পর্যাপ্তভাবে পৌঁছাতে না পারায় এসব অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি। হামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বা ‘লগ ফেজ’ ইতোমধ্যেই পার হয়েছে। তবে রোগটির উপসর্গ ও প্রকৃতিতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে।

ইমজা / কেএম