শিরোনাম
ক্ষমতার পালাবদলে সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা আজ কে কোথায় ১০ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি প্রভাষক পরিচয়ে খাতা মূল্যায়ন, আসলে কলেজের অফিস সহকারী! ‘জুলাই কার- এই বিভাজন সৃষ্টি করবেন না, তাহলে জুলাই কারও থাকবে না’ : স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় শ্রম সংকট: আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ আনোয়ারের সিলেটে অটোরিকশা-মোটরসাইকেলের সং/ঘর্ষে প্রাণ গেলো যুবকের জ্বালানি সংকট কাটাতে আরও সময় লাগবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে থামছে না হামের ছোবল, আজও দুই শিশুর মৃ / ত্যু সিলেটের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ঢাকায় উচ্চপর্যায়ের সভা নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা

https://www.emjanews.com/

17570

sylhet

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৬ ১৫:২৭

আপডেট

০৫ আগস্ট ২০২৬ ১৫:৩৫

সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেফ/তার ৮২: ১৫৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৫:২৭

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৮২ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃতসহ মোট ৮২ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে ৫১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৫৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮০টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ সিলেট গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।