শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17572

sylhet

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৬ ১৬:৫৯

সিলেট

দক্ষিণ সুরমা থেকে ২ জনকে ধরলো পুলিশ: সাথে মিললো যা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৬:৫৯

সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে কামালবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানার সৈয়দপুর এলাকার কামালবাজার জোড়া ব্রিজের পূর্ব পাশে গুচ্ছগ্রাম সংলগ্ন পাকা রাস্তার মাথায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৫৬ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হিয়াবরণ এলাকার মৃত উমেদ আলীর ছেলে মো. ফরহাদ আহমদ (৩৩)। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার সোহাগ মিয়ার কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অপর গ্রেফতার ব্যক্তি হলেন, পিটাকরা গ্রামের মৃত শিকন্দর মিয়ার ছেলে বাদশা মিয়া (৫৮)।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী মামলা (নং-০৫, তারিখ: ৪ আগস্ট) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।