শিরোনাম
সিলেটে সংবাদকর্মীদের ওপর হামলা, কালের কণ্ঠের কবির হাসপাতালে গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে ওসমানীনগরের সড়কে প্রাণ গেল সোবহানিঘাটের প্রীতমের সিলেটে হামের হানায় প্রাণ গেলো আরও দুই শিশুর, হাসপাতালে ৯৩ সিলেটে বন্ধুদের সাথে ভ্রমণ শেষে ফেরা হলো না সাইফুলের সিলেটে গান গাইতে এসে প্রাণ গেলো বাউল শিল্পী পেহেলী ভৈরবীর সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯ সরকার পতনের আগে-পরে শেখ পরিবারের সদস্যরা কে কোথায়

https://www.emjanews.com/

17617

sylhet

প্রকাশিত

০৭ আগস্ট ২০২৬ ১৫:৫৫

সিলেট

সিলেটে স্কুল ব্যাগ খুলে যা পেলো র‌্যাব: যুবক আ/টক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ ১৫:৫৫

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ সূত্র জানায়, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল (৬ আগস্ট) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কুশিয়ারা ফিলিং স্টেশন এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লালাবাজার ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে র‌্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তার হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার থানুরা এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোজাহিদুল ইসলাম (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তিনি তা নিজের কাছে রেখেছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।