শিরোনাম
সিলেটে সংবাদকর্মীদের ওপর হামলা, কালের কণ্ঠের কবির হাসপাতালে গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে ওসমানীনগরের সড়কে প্রাণ গেল সোবহানিঘাটের প্রীতমের সিলেটে হামের হানায় প্রাণ গেলো আরও দুই শিশুর, হাসপাতালে ৯৩ সিলেটে বন্ধুদের সাথে ভ্রমণ শেষে ফেরা হলো না সাইফুলের সিলেটে গান গাইতে এসে প্রাণ গেলো বাউল শিল্পী পেহেলী ভৈরবীর সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯ সরকার পতনের আগে-পরে শেখ পরিবারের সদস্যরা কে কোথায়

https://www.emjanews.com/

17634

sylhet

প্রকাশিত

০৭ আগস্ট ২০২৬ ২২:২৬

সিলেট

সিলেটে সংবাদকর্মীদের ওপর হামলা, কালের কণ্ঠের কবির হাসপাতালে

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ ২২:২৬

ছবি: কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ।

সিলেটের কোম্পানীগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সংবাদকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ।

শুক্রবার (৭ আগস্ট) পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্থানীয়রা দ্রুত আহত কবির আহমদকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

হামলার সঙ্গে জড়িতদের পরিচয় এবং হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।