শিরোনাম
সিলেটে সংবাদকর্মীদের ওপর হামলা, কালের কণ্ঠের কবির হাসপাতালে গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে ওসমানীনগরের সড়কে প্রাণ গেল সোবহানিঘাটের প্রীতমের সিলেটে হামের হানায় প্রাণ গেলো আরও দুই শিশুর, হাসপাতালে ৯৩ সিলেটে বন্ধুদের সাথে ভ্রমণ শেষে ফেরা হলো না সাইফুলের সিলেটে গান গাইতে এসে প্রাণ গেলো বাউল শিল্পী পেহেলী ভৈরবীর সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯ সরকার পতনের আগে-পরে শেখ পরিবারের সদস্যরা কে কোথায়

https://www.emjanews.com/

17623

national

প্রকাশিত

০৭ আগস্ট ২০২৬ ১৯:৩৮

জাতীয়

সিলেটে হামের হানায় প্রাণ গেলো আরও দুই শিশুর, হাসপাতালে ৯৩

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ ১৯:৩৮

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের ভয়াবহ প্রাদুর্ভাব থামছেই না। সবশেষ ২৪ ঘণ্টায় এ মরণঘাতী রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৩ জন রোগী। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে হামে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮ জনে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত 'হাম ও রুবেলা রোগের প্রতিবেদন-২০২৬' থেকে সংক্রমণের এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে সিলেট সদর উপজেলার ইয়ামিন (বয়স ১ বছর ৫ মাস) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার আনিসা (বয়স ৮ মাস)। তারা দুজনেই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৯৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৯৪ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১১৯ জন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর সুনামগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩৫১ জন। এ ছাড়া সিলেটে ২৫৬ জন, হবিগঞ্জে ৯১ জন এবং মৌলভীবাজারে ৯০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ১১৬ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত ৬ জনসহ মোট ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জেই প্রাণ হারিয়েছে ৫২ জন শিশু।

উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আক্রান্তের সংখ্যা ও হাসপাতালের ক্রমবর্ধমান চাপ সামলাতে শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে জ্বর, শরীরে র‍্যাশ বা লালচে দানা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।