শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

17637

sylhet

প্রকাশিত

০৮ আগস্ট ২০২৬ ১৫:৫২

আপডেট

০৮ আগস্ট ২০২৬ ১৮:১৩

সিলেট

সুনামগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে বালু-পাথর উত্তোলন, গ্রে/প্তা/র ৮

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ ১৫:৫২

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ডলুরা চলতি নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বালু-পাথর ভর্তি তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর ফাঁড়ির একটি দল ডলুরা চলতি নদীতে এ অভিযান পরিচালনা করে। স্পিডবোটযোগে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনরত অবস্থায় তিনটি নৌকা জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাইফুল ইসলাম (৩৭), সুজাত মিয়া (২২), মো. রুপায়ন মিয়া (২৪), মো. বাহাউদ্দিন মিয়া (২২), আমিনুর রহমান (২০), এরশাদ আলী (৪৫), মো. জাকির হোসেন (২৫) ও মো. দিলোয়ার হোসেন (২৮)। তারা সবাই সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিআইজি রেঞ্জ অফিস ফেসবুক পোস্টে জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, জব্দ করা নৌকার মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।