শিরোনাম
সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশু সহ তিনজনের মৃত্যু রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি: মেঝেতে রাত কাটছে ২৬০ যাত্রীর ওসমানীনগর ট্রাজেডি: পিংকি সাহাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়ায় ফের উত্তেজনা, ককটেল উদ্ধার সিলেটজুড়ে ব্যাপক অভিযানে অর্ধশত গ্রেফ/তার সিলেটের সড়কে ছয় মাসে ১১৭ প্রাণহানি: দায় নেবে কে? সিলেটে বাস দু/র্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা মন্ত্রী আরিফের: তদন্ত কমিটি গঠন গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে

https://www.emjanews.com/

17644

surplus

প্রকাশিত

০৮ আগস্ট ২০২৬ ১৯:৩০

অন্যান্য

বাংলাদেশিদের সতর্ক করল অস্ট্রেলিয়া হাইকমিশন

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ ১৯:৩০

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিরুদ্ধে। এ ধরনের প্রতারণা থেকে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়া হাইকমিশন।

শনিবার (৮ আগস্ট) অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়।

হাইকমিশন জানায়, অস্ট্রেলিয়ার ভিসা-সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার একটি নির্ভরযোগ্য উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্টের সেবা নেওয়া। নিবন্ধিত এসব এজেন্ট বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার কোনো আইনজীবীর কাছ থেকেও ভিসা-সংক্রান্ত পরামর্শ নেওয়া যেতে পারে।

সতর্কবার্তায় অস্ট্রেলীয় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের আচরণবিধির বিষয়টিও তুলে ধরা হয়েছে। হাইকমিশন জানায়, নিবন্ধিত সব অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হয় এবং নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড মেনে চলতে হয়।

এর মধ্যে রয়েছে—তারা যে সেবা প্রদান করেন, তার জন্য ন্যায্য ও যুক্তিসংগত ফি নেওয়া; কী ধরনের সেবা দেওয়া হবে এবং এর জন্য কত খরচ হবে, তা গ্রাহককে লিখিতভাবে জানানো এবং ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে যত দ্রুত সম্ভব আবেদনকারীকে অবহিত করা।

হাইকমিশন আরও জানিয়েছে, কোনো মাইগ্রেশন এজেন্টের বিষয়ে বিস্তারিত জানতে এবং নিবন্ধিত এজেন্টদের কার্যক্রম সম্পর্কে ধারণা পেতে সংশ্লিষ্ট সরকারি তথ্যসূত্র যাচাই করা উচিত।

অস্ট্রেলিয়ায় যাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাকরি, স্থায়ী বসবাস কিংবা ভিসা নিশ্চিত করার নামে অর্থ দাবি করলে যাচাই ছাড়া টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে ভুয়া বা অনিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের প্রতারণা থেকে বাঁচতে সংশ্লিষ্ট এজেন্টের নিবন্ধন ও পেশাগত পরিচয় যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম ও ভোক্তা নির্দেশিকা সম্পর্কে জানতে হাইকমিশন অস্ট্রেলিয়ার অফিসিয়াল মাইগ্রেশন এজেন্ট ভোক্তা নির্দেশিকা দেখার পরামর্শ দিয়েছে।