শিরোনাম
সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশু সহ তিনজনের মৃত্যু রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি: মেঝেতে রাত কাটছে ২৬০ যাত্রীর ওসমানীনগর ট্রাজেডি: পিংকি সাহাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়ায় ফের উত্তেজনা, ককটেল উদ্ধার সিলেটজুড়ে ব্যাপক অভিযানে অর্ধশত গ্রেফ/তার সিলেটের সড়কে ছয় মাসে ১১৭ প্রাণহানি: দায় নেবে কে? সিলেটে বাস দু/র্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা মন্ত্রী আরিফের: তদন্ত কমিটি গঠন গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে

https://www.emjanews.com/

17651

surplus

প্রকাশিত

০৮ আগস্ট ২০২৬ ২০:৪৮

অন্যান্য

সিলেটে দুর্ঘটনায় নিহত প্রীতমের বোনের লেখাপড়ার দায়িত্ব নিলো মহানগর জামায়াত

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ ২০:৪৮

ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত প্রীতমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর যতরপুর মৌবন এলাকায় নিহত প্রীতমের বাসায় যান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ নগর জামায়াত নেতৃবৃন্দ।

এসময় জামায়াত নেতৃবৃন্দ নিহত প্রীতমের বাবার কাছে নগদ আর্থিক অনুদান তুলে দেন এবং শোকাহত পরিবারকে সহমর্মিতা জানান।

পরিবারের সদস্যরা জানান, প্রীতমই ছিলেন তাদের পরিবারের একমাত্র অবলম্বন। তার আয়ের ওপর নির্ভর করেই চলত বৃদ্ধ মা ও বোনের পুরো সংসার। অনেক কষ্ট আর অভাবের মধ্য দিয়েই দিন পার করছিল পরিবারটি। ছোটবেলায় পানিতে ডুবে মারা যান প্রীতমের একমাত্র ভাই। এরপর থেকে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন প্রীতম। দুর্ঘটনায় সেই প্রীতমও চলে গেল। পরিবারের মাঝে নেমে এসেছে ঘোর অন্ধকার।

সিলেট মহানগর জামায়াত আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম তাদের বাসায় গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত প্রিতমের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, মহানগর জামায়াতের পক্ষ থেকে কিশোরী মোহন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রিতমের একমাত্র বোনের লেখাপড়ার সকল খরচ বহন করা হবে। জামায়াত দল মত নির্বিশেষে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াত প্রিতমের পরিবারের পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াত আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, ১৫নং ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন, সেক্রেটারী আব্দুর রশিদ। এছাড়া এসময় ১৫ নং ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) সকাল প্রায় ৭টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এক শিশু এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন আহত চিকিৎসাধীন রয়েছেন।