শিরোনাম
দুর্ঘটনা থামছে না সিলেটে, ৯ মাসে প্রাণ গেলো ২৮৮ জনের যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড জাতীয় পতাকা প্রদর্শনে নতুন নির্দেশনা বিয়ানীবাজারে ৭৩ বছর ধরে এক উঠানে চলছে নামাজ ও পূজা!  সিলেটে আ.লীগ নেতা কামাল ফের আ/ট/ক: এবারও ভারতে যাওয়ার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে মারামারির ভিডিও নিয়ে স্টেশনক্লাবের জিডি সিলেটে সিএনজি চালক হ/ত্যা: বাবা ও চার ছেলে গ্রেফ/তার দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

https://www.emjanews.com/

17683

tourism

প্রকাশিত

০৯ আগস্ট ২০২৬ ২১:৩৮

পর্যটন

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন সিদ্ধান্ত

একসঙ্গে মিলবে ১৫ দিনের স্লট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ২১:৩৮

ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে সাত দিনের স্লট একদিনে না ছেড়ে একসঙ্গে ১৫ দিনের স্লট দেওয়া হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, ‘‘যা করা প্রয়োজন মিশন তা অবশ্যই করবে। আমাদের স্লট আগে প্রতিদিন খুলতো। রোগীদের অনেক অসুবিধা হতো। সেটাকে আমরা এক সপ্তাহ করে দিয়েছিলাম। সেটার অভিজ্ঞতা অনেক ভালো হয়েছে। এবার সেটাকে আমি ১৫ দিন করেছি।’’

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে যে, যারা ভিসার আবেদন করছেন, তাদের ন্যূনতম সমস্যা না হয়। এটাই আমাদের অগ্রাধিকার।’

হাইকমিশন সূত্রে জানা গেছে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।

নতুন এ সিদ্ধান্তের ফলে ভারতীয় ভিসার আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আগের তুলনায় ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।