https://www.emjanews.com/

17699

jobs

প্রকাশিত

১০ আগস্ট ২০২৬ ১৯:৩০

চাকুরী

ডিএমপির ৭ এডিসি ও এসি পদে বড় রদবদল

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ ১৯:৩০

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল আনা হয়েছে। জনস্বার্থে ডিএমপির সাতজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (টুআইসি) মো. আল আমিন হোসাইনকে একই বিভাগের বাড্ডা জোনে এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের এডিসি এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে। এই কর্মকর্তারা যথাক্রমে ৩০তম ও ৩৫তম বিসিএস ক্যাডারের সদস্য।

সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের পেট্রোল-মোহাম্মদপুর এবং রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পূর্ব জোনে পদায়ন করা হয়েছে। এছাড়া মো. সাইফুল্লাহকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শাহিবুল ইসলামকে লজিস্টিকস বিভাগের অস্ত্রাগারে বদলি করা হয়েছে। উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পূর্ব জোনের এসি মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে পূর্বের একটি বদলি আংশিক সংশোধন করা হয়েছে। গত ৬ আগস্ট অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তানিয়া সুলতানাকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ডিএমপি সদর দপ্তর জানিয়েছে, জনস্বার্থে জনবল বিন্যাসের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর হবে।