সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
সভাপতি রেজওয়ান রাজ, সাধারণ সম্পাদক শাওন কর
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ ১৪:৩৫
ছবি: সংগৃহীত
সিলেটের কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও পেশাগতভাবে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংগীতশিল্পী রেজওয়ান রাজ সভাপতি এবং ড্রামস ও অক্টোপ্যাড বাদক শাওন কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সিলেট নগরীর মিরাবাজারস্থ হোটেল ইস্তাম্বুলের হলরুমে স্থানীয় কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়।
বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিপন কুমার দে, রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, লোকসংগীত গবেষক ড. শরদিন্দু ভট্টাচার্য এবং যন্ত্রশিল্পী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখা, সিলেটের ঐতিহ্যবাহী সংগীত সংরক্ষণ এবং শিল্পীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনটির মাধ্যমে সিলেটের সংগীতাঙ্গন আরও সুসংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
২১ সদস্যের নতুন কমিটি
সভাপতি: রেজওয়ান রাজ (সংগীতশিল্পী), সাধারণ সম্পাদক: শাওন কর (ড্রামস ও অক্টোপ্যাড বাদক), সিনিয়র সহ-সভাপতি: সুদীপ পাল (অক্টোপ্যাড বাদক), সহ-সভাপতি: জাহিদ মাসুদ (সংগীতশিল্পী)
১ম যুগ্ম সাধারণ সম্পাদক: সুদীপ চক্রবর্তী (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক), ২য় যুগ্ম সাধারণ সম্পাদক: জয় কর্মকার (অক্টোপ্যাড বাদক), সাংগঠনিক সম্পাদক: শিশির রঞ্জন দত্ত (ড্রামস বাদক)
সহ-সাংগঠনিক সম্পাদক: রহমত আলি রতন (গিটার বাদক), দপ্তর সম্পাদক: পিংকু সরকার (বেইজ গিটার বাদক), কোষাধ্যক্ষ: সজল দেবনাথ (অক্টোপ্যাড বাদক), প্রচার ও প্রকাশনা সম্পাদক: অলক কর (অক্টোপ্যাড বাদক), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: বাপ্পা সেন জয় (অক্টোপ্যাড বাদক), সাংস্কৃতিক সম্পাদক: ইমন দাশ (সংগীতশিল্পী), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক: রাজন খান (সংগীতশিল্পী)
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সৈয়দ আকরাম কবির (ফাছিহ্) (গিটার বাদক), মহিলা সম্পাদিকা: মিথিলা দাশ মিতু (সংগীতশিল্পী), কার্যনির্বাহী সদস্য: নাহিদ চৌধুরী (গিটার বাদক), সৌরভ সোহেল (সংগীতশিল্পী), তন্নী দেব (সংগীতশিল্পী), পল্লব ভট্টাচার্য (কিবোর্ড বাদক) এবং দেবাশীষ দে পল্লব (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক)।
অনুষ্ঠানে সিলেটের প্রবীণ ও নবীন কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। শিল্পীদের মিলন ও পারস্পরিক সৌহার্দ্যের এই আয়োজন একপর্যায়ে পরিণত হয় এক মনোমুগ্ধকর মিলনমেলায়।
