শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

17772

sylhet

প্রকাশিত

১৩ আগস্ট ২০২৬ ১৪:৫২

আপডেট

১৩ আগস্ট ২০২৬ ১৭:২৭

সিলেট

হারপিক খেয়ে ওসমানী হাসপাতালে, পরে পাঁচতলা থেকে লাফ: কী ঘটেছিল সেই রোগীর?

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ১৪:৫২

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে লাফ দিয়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে।

হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন নতুন ভবনের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আলমগীর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে হারপিক পান করেছিলেন। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তার শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে প্রাণে বাঁচান। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও জানা গেছে, নিহতের স্ত্রী অন্তঃসত্ত্বা। মানসিক সমস্যাজনিত কারণে তিনি এমন পদক্ষেপ নিতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।