শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

17778

surplus

প্রকাশিত

১৩ আগস্ট ২০২৬ ১৮:০১

অন্যান্য

সিলেটের পাঁচ ওয়ার্ডে এফআইভিডিবির অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ১৮:০১

ছবি: সংগৃহীত

ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহায়তায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) অর্থায়নে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পাঁচটি ওয়ার্ডে ৪০ সেট অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সংশ্লিষ্ট পাঁচ ওয়ার্ডের সচিবদের হাতে এসব অগ্নিনির্বাপক যন্ত্র তুলে দেন। ৯, ১২, ১৪, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সচিবরা এসব যন্ত্র গ্রহণ করেন।

বিতরণ করা অগ্নিনির্বাপক যন্ত্রগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের বস্তি এলাকা, মসজিদ, মন্দির ও বিদ্যালয়ে স্থাপন করা হবে। অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসব যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব মো. আশিক নূর উপস্থিত ছিলেন।

এফআইভিডিবির প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।