শিরোনাম
ট্রিপল মার্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আসামী করা হয়নি সিলেটে সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাজায় মানুষের ঢল রায়নগর ট্রিপল মার্ডার: দম্পতির দাফন সম্পন্ন, মামলা করবেন ছেলে ৪৮ ঘণ্টায়ও মামলা হয়নি আলোচিত রায়নগর ট্র্যাজেডির ট্রিপল মার্ডার: প্রেম নয়, ছিল ‘চেনাজানা সম্পর্ক’ -এবার পুলিশের ভিন্ন সূর সিলেটে ট্রিপল মার্ডার: ঘাতক বাবুলকে জেল হাজতে প্রেরণ লঘুচাপের প্রভাবে সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস যুক্তরাজ্য থেকে ফিরে মর্গে ছুটে গেলেন দুই মেয়ে: দাফন আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সরিয়ে নেয়া হলো সালাহউদ্দিনকে, এলেন এ্যানি যেভাবে একে একে ৩ জনকে খু/ন করে বাবুল: লোমহর্ষক বর্ণনা

https://www.emjanews.com/

17793

jobs

প্রকাশিত

১৪ আগস্ট ২০২৬ ১৯:০৮

চাকুরী

সিলেটের ২ সাবেক ওসিসহ ৫৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ ১৯:০৮

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা থানার সাবেক দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশীদ ও খায়রুল ফজলসহ পুলিশের উচ্চপদস্থ ও বিভিন্ন পর্যায়ের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করেছে সরকার।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জনস্বার্থে তাদের অবসরে পাঠানোর এ তথ্য জানানো হয়। অবসরপ্রাপ্তদের মধ্যে এএসপি পদমর্যাদার ৭ জন এবং পুলিশ পরিদর্শক বা ওসি পদমর্যাদার ৪৯ জন কর্মকর্তা রয়েছেন।

সিলেটে আলোচিত দুই সাবেক ওসি শাহ মো. হারুন অর রশীদ ও খায়রুল ফজল দক্ষিণ সুরমা থানায় পৃথক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এর বাইরে শাহ মো. হারুন অর রশীদ সিলেটের বিয়ানীবাজার, গোয়াইনঘাট ও হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, খায়রুল ফজল দক্ষিণ সুরমা ছাড়াও সিলেট এয়ারপোর্ট থানায় ওসির দায়িত্ব পালন করেছেন। জনস্বার্থে নেওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই পদক্ষপ নেওয়া হয়েছে। এএসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নূরে আলম সিদ্দিকী, মো. নুরুল মোত্তাকিন, কাজী ওয়াজেদ আলী, মো. সৈয়দুজ্জামান, মো. গোলাম কিবরীয়া, মোহাম্মদ মিজানুর রহমান এবং মো. রবিউল ইসলাম।

পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ৪৯ জন পুলিশ পরিদর্শকের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হলো। তবে বিধি অনুযায়ী তারা সবাই অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।