শিরোনাম
সাতছড়ি-রেমায় গাছ লুটের ‘মাস্টারমাইন্ড’ কারা? চাঞ্চল্যকর গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা দেশজুড়ে অবৈধ ক্লিনিকে অভিযান, সিলেটে শনাক্ত ৮ প্রতিষ্ঠান সিলেটে ৭ বছরেও আলোর মুখ দেখেনি ‘পিংক বাস’: প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম

https://www.emjanews.com/

17895

sylhet

প্রকাশিত

১৮ আগস্ট ২০২৬ ২০:১৬

সিলেট

কানাডার ভিসার প্রলোভনে হবিগঞ্জের যুবকের ২১ লাখ টাকা উধাও, গ্রে/প্তা/র ৩  

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ ২০:১৬

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার ভিসার প্রলোভন দেখিয়ে ব্যাংক ও বিকাশের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মাস্টারমাইন্ডসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানে আত্মসাৎ করা অর্থের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নীলফামারীর সৈয়দপুর থানার বেলপুকুর শাহপাড়া এলাকার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), একই উপজেলার হাজারীহাট শাহপাড়া এলাকার বাবুর ছেলে মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নাতের ছেলে মো. বাবু ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক ও বিকাশ প্রতারণা প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি), হবিগঞ্জের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দীনের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরাসহ সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে অন্য ব্যক্তিদের ভুয়া ভিডিও এবং ফেক কানাডিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন যোগাযোগের মাধ্যমে কানাডার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। পরে কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নিত চক্রটি।

পুলিশের অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দা গ্রামের মোছাদ্দিক বখত চৌধুরীর ছেলে মোবাশির বখত চৌধুরী (৩৭) এ চক্রের প্রতারণার শিকার হন। প্রতারকরা কৌশলে তার মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপস ও ই-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর অনলাইনে বিভিন্ন ব্যাংক হিসাব, বিকাশ ও অন্যান্য ই-ট্রানজেকশনের মাধ্যমে তার কাছ থেকে সর্বমোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয়।

অভিযান পরিচালনা করে আত্মসাৎ করা অর্থের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী মোবাশির বখত চৌধুরী গত ১২ আগস্ট ২০২৬ তারিখে হবিগঞ্জ সদর মডেল থানায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর-০৮, তারিখ ১২/০৮/২০২৬। মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৯(২), ২১(১), ২২(১), ২৪(২) ও ২৭ ধারা এবং দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, বিদেশি নম্বর ও মিথ্যা ভিসার প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।