শিরোনাম
সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন! সিলেটে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে গাছ কাটা-বিক্রি: বিএনপি নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি

https://www.emjanews.com/

17978

sylhet

প্রকাশিত

২১ আগস্ট ২০২৬ ২৩:২৭

সিলেট

সিলেটে লিজের পাথর নিলামের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ ২৩:২৭

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা পাথর কোয়ারি থেকে উত্তোলিত পাথর নিলামে বিক্রির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় এলাকা।

শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় চরার বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কয়েক শ’ মানুষের উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর দাবি, তাদের ব্যক্তি মালিকানাধীন আঙিনায় মজুত করা এই পাথরগুলো কোনো অনিয়ম নয়, বরং বিগত লিজের মেয়াদে উত্তোলিত বৈধ সম্পদ।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, প্রায় ৬ বছর আগে উৎমা পাথর কোয়ারি যখন লিজ দেওয়া ছিল, তখন স্থানীয়রা আইন মেনে পাথর সংগ্রহ করে নিজ নিজ বাড়ির আঙিনায় স্তূপ করে রাখেন। পরবর্তীতে লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং পরিবহনের অনুমতি না থাকায় পাথরগুলো সরানো সম্ভব হয়নি। কিন্তু সম্প্রতি সরকারের খনিজ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর ৪১০ টাকা ঘনফুট দরে নিলামে বিক্রি করে দেন, যা স্থানীয় ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, নিলাম বাতিল করে স্থানীয়দের এই পাথরগুলো সরকারি রয়্যালিটি পরিশোধের মাধ্যমে পরিবহনের সুযোগ দেওয়া হোক। এতে ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। অন্যথায় এই খাতের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ চরম সংকটে পড়বে।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

অবিলম্বে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন উপস্থিত নেতৃবৃন্দ।