শিরোনাম
সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন! সিলেটে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে গাছ কাটা-বিক্রি: বিএনপি নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি

https://www.emjanews.com/

17979

sylhet

প্রকাশিত

২১ আগস্ট ২০২৬ ২৩:৩৯

আপডেট

২১ আগস্ট ২০২৬ ২৩:৪০

সিলেট

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ ২৩:৩৯

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী ওই তরুণীকে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নগর ডেংরি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীর বন্ধু ও পূর্ব পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নগর ডেংরী এলাকায় ওই গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশ নেহাল ও মাসুককে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পাওয়ার সাথে সাথেই আমরা অভিযুক্তদের ধরতে অভিযান চালাই এবং দুইজনকে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।'

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে এবং ভুক্তভোগী গৃহবধূর আইনি সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।