শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

17984

surplus

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ১৩:৩৩

অন্যান্য

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভিসার দুয়ার ফের খুলছে: ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ১৩:৩৩

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রদান স্থগিতের নীতি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার (২১ আগস্ট) দেওয়া এক রায়ে আদালত এ সিদ্ধান্ত দেন।

রায়ে বলা হয়, নীতিটি বাস্তবায়নের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জিনেট ভার্গাস উল্লেখ করেন, জানুয়ারিতে পররাষ্ট্র দপ্তর ঘোষিত এ নীতি ‘স্পষ্টতই বেআইনি’ এবং এটি ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, অভিবাসী ভিসার আবেদন যাচাই ও অনুমোদনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা সীমিত। কিন্তু ওই নীতির মাধ্যমে জাতীয়তার ভিত্তিতে ব্যাপকভাবে ভিসা প্রদান বন্ধ করা হয়েছে, যা প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিত করা হয়েছিল। তালিকায় লাতিন আমেরিকা, বলকান অঞ্চল, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশ অন্তর্ভুক্ত ছিল।

আদালতের এ রায়ের ফলে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসা প্রাপ্তির পথ আবারও উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।